Mobile phone lock or password problem solution (মোবাইল ফোনের লক বা পাসওয়ার্ড সমস্যার সমাধান)


মোবাইল ফোনের লক বা পাসওয়ার্ড ‍ভুলে গেলে যা করবেন (What to do if you forget your mobile phone lock or password)

বর্তমান তথ্য প্রযুক্তি এবং বিশ্বায়নের যুগে মোবাইল ফোন এখন সবার হাতে। তবে এই সখের এনড্রয়েড বা স্মার্টফোনটিতে দিতে হয় নিরাপত্তার জন্য পাসওয়ার্ড বা প্যাটার্ন লক। যদি এমন হয় যে আপনি আপনার ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ভুলে গেছেন। তখনি আপনার মাথায় প্রথম চিন্তা আসে যে, মেকানিকের কাছে যাব। কিন্তু না, এ সমস্যা সমাধানের জন্য আপনি নিজেই ঘরে বসে নিশ্চিন্তে খুলতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে ভুলে যাওয়া ফোনের লক খুলবেন-

(১)     প্রথমে আপনার ফোনের সুইচ অফ করুন।

(২)     এবার একইসঙ্গে ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন এবং হোমস্ক্রিন বাটন প্রেস করুন।

(৩)     এবার আপনি স্ক্রিনে ৫টি অপশন দেখতে পাবেন।

             (i) Robot data.

            (ii) Wipe data/factory reset.

            (iii) Install update.

            (iv) Power down.

            (v) Advance option.

(৪)   এবার এই 5টি অপশনের মধ্যে  Wipe data/factory reset অপশনটি সিলেক্ট করুন তারপর yes প্রেস করুন। তবে yes সিলেক্ট করার পর আগে মনে রাখবেন আপনার ফোনের আগেকার সমস্ত তথ্য/ডেটা কিন্তু মুছে যাবে। তাই সবসময় ব্যাক-আপ নিয়ে রাখবেন, যাতে করে এরকম পরিস্থিতিতে পড়লে আপনার গুরুত্বপূর্ণ কোন তথ্য হারিয়ে না যায়। 

(৫)   এবার আপনার ফোনটি নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে। রিস্টার্ট হওয়ার পর আপনার ফোন আবার আগের মত ব্যবহার করতে পারবেন এবং নতুন প্যাটার্ন লক দিতে পারবেন।

                                                                                                                                Share it please

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.